মালদা জেলার বৈষ্ণব নগরের পারদেওনাপুর এলাকার গঙ্গা নদী থেকে উদ্ধার হল বৃহৎ আকারের কুমীর। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। খবর শুনে কুমীরটিকে এক ঝলক দেখতে ছুটে আসেন হাজার হাজার মানুষ। জানা যায়, বেশ কয়েকদিন ধরে ফারাক্কার গঙ্গায় ঘুরতে দেখা যায় এই কুমীরটিকে। কিন্তু এদিন ওই কুমীরটি গ্রামে ঢুকে পড়ে। যার কারনে এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বন দপ্তরে। পরে বন দপ্তরের আধিকারিকরা এসে ওই কুমীরকে পাকড়াও করে নিয়ে যায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/dksUZJ0NYwc